×

জাতীয়

ড. ফেরদৌস আহমেদ কোরেশী আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ০৬:১৩ পিএম

ড. ফেরদৌস আহমেদ কোরেশী আর নেই

ফেরদৌস আহমেদ কোরেশী

প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ড. ফেরদৌস আহমদ কোরেশী আর নেই। সোমবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফেরদৌস আহমদ কোরেশীর বড় মেয়ে অনিন্দিতা শবনম কোরেশী গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

৬০-এর দশকের মেধাবী এ ছাত্রনেতা তৎকালীন অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৬১ সালে ডাকসুর ভিপিও নির্বাচিত হন। আইয়ুববিরোধী ছাত্র আন্দোলনে তার জোরালো ভূমিকা ছিল। ৬ দফা ও ১১ দফাভিত্তিক ছাত্র ও গণআন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থানে ফেরদৌস আহমেদ কোরেশীর ভূমিকা ছিল অবিস্মরণীয়। ২০০৭ সালে তিনি প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) দল গঠন করেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তাঞ্চল থেকে মুক্তিযুদ্ধের মুখপাত্র হিসেবে দেশবাংলা পত্রিকা বের করেন ড. কোরেশী। পত্রিকাটির সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। ১৯৪১ সালের ১৪ জানুয়াারি ফেরদৌস আহমেদ কোরেশী জন্ম গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশি কৃষকদের ধাওয়া খেয়ে পিছু হটল বিএসএফ, পরে ‘ছুড়লো গুলি’

বাংলাদেশি কৃষকদের ধাওয়া খেয়ে পিছু হটল বিএসএফ, পরে ‘ছুড়লো গুলি’

পুকুরে মাছ, পাড়ে পেঁপেসহ সমন্বিত সবজি চাষে সাফল্য

পুকুরে মাছ, পাড়ে পেঁপেসহ সমন্বিত সবজি চাষে সাফল্য

বরিশালে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৯

বরিশালে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৯

বিনিয়োগ-অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

প্রধানমন্ত্রীর জাপান সফর বিনিয়োগ-অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App