×

জাতীয়

সংস্কৃতি মন্ত্রণালয়

ডিজিটাল আর্কাইভ ও গ্রন্থাগার প্রতিষ্ঠায় ২৯৬ কোটি টাকার প্রকল্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম

ডিজিটাল আর্কাইভ ও গ্রন্থাগার প্রতিষ্ঠায় ২৯৬ কোটি টাকার প্রকল্প

ছবি: সংগৃহীত

ডিজিটাল আর্কাইভ ও গ্রন্থাগার প্রতিষ্ঠায় ‘জাতীয় আর্কাইভস ও জাতীয় গ্রন্থাগার ডিজিটালাইজেশন, অনলাইন সেবা সম্প্রসারণ এবং আধুনিকায়ন’ শীর্ষক ২৯৬ কোটি ৩৫ লক্ষ ৩১ হাজার টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার।

রবিবার (৬ জানুয়ারি) সংস্কৃতি সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রকল্পটি বাস্তবায়ন করছে সংস্কৃতি আওতাধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং নির্বাহক এজেন্সি হিসেবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত। প্রকল্প মূল্যায়ন কমিটির সভা (পিইসি) শেষে প্রকল্পটি পরিকল্পনা কমিশনে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রকল্পটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে প্রায় নয় কোটি আর্কাইভাল ও গ্রন্থাগার সামগ্রী আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর, সংরক্ষণ এবং এর মাধ্যমে জাতীয় আর্কাইভস ও জাতীয় গ্রন্থাগারকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর। জাতীয় আর্কাইভস ও জাতীয় গ্রন্থাগারের ডিজিটাল ডাটার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনলাইন সেবা সম্প্রসারণ।

এছাড়া, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং রেকর্ড সংশ্লিষ্ট সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধিকরণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App