×

জাতীয়

রূপগঞ্জে দিনভর ভোটারদের ভীড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:৩৮ পিএম

রূপগঞ্জে দিনভর ভোটারদের ভীড়

ছবি: ভোরের কাগজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল থেকেই ভীড় বাড়তে শুরু করে সবগুলো কেন্দ্রতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটাররা ভোট দিতে ভীড় করেন। দুএকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া সামগ্রিক পরিবেশ ছিল সন্তোষজনক। কোনো শঙ্কা ছাড়া ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সব শ্রেণি পেশার ভোটাররা। 

সরজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রের ভেতরে বাইরে পুলিশ ও আনসার বাহিনী ছাড়াও বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলেই উপস্থিত হচ্ছে অতিরিক্ত ফোর্স। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল বেশি। শুরুতে বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকরা ভোট প্রদান করেন। রিক্সায় করে কেন্দ্রে ভোটারদের পৌঁছে দেন অনেকে। প্রার্থীদের কর্মী-সমর্থকরা ছোট ছোট স্টল বানিয়ে ভোটার নাম্বার প্রদান করে সহযোগিতা করছেন।

কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়, কায়েতপাড়া পশ্চিমগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ভবন, গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, পূর্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবকিশলয় উচ্চ বিদ্যালয়, আল আরাফাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র ঘুরে ভোটারদের ভীড় দেখা গেছে।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App