×

জাতীয়

ব্রেকিং

চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:১৫ পিএম

চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল

চট্টগ্রাম ১৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের  প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি।  

রবিবার (৭ জানুয়ারি) বিকার ৩ টা ৪৫ মিনিটে আচরনবিদি চূড়ান্তভাবে লঙ্ঘন করায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ইসি সচিব জাহাংগীর আলম।

এদিকে পুলিশের এক কর্মকর্তাকে নৌকার প্রার্থী মোস্তাফিজুরের ধমকানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদকে ধমকাচ্ছেন মোস্তাফিজুর রহমান। একাধিক সূত্রে জানা যায়, নিজের অনুসারীকে আটক করায় বাঁশখালী থানায় ওসির কার্যালয়ে গিয়ে এই ঘটনা ঘটান তিনি।

চট্টগ্রামে এবার ১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৫ প্রার্থী। জেলায় মোট ভোটার রয়েছেন ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন। এছাড়া নারী ভোটার রয়েছেন ৩০ লাখ ২৪ হাজার ৭৪৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৪ জন।

চট্টগ্রামের সব আসন মিলিয়ে মোট ভোটকেন্দ্র ২ হাজার ২৩টি এবং ভোটগ্রহণ কক্ষ ১৩ হাজার ৭৩২টি। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৩ হাজার ২১৯ জন। ১০ শতাংশ অতিরিক্তসহ ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন মোট ৪৭ হাজার ৫৪৪ জন।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App