×

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা মঞ্চে শেখ হাসিনা (লাইভ)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তিনি সেখানে উপস্থিত হন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত রয়েছেন।

এর আগে, দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে ঢাকা ও আশপাশের জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসেন। দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশ গেট দিয়ে নেতাকর্মীরা প্রবেশ করতে শুরু করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। যেখানে সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা।

আর জাতীয় পার্টির আসন অর্ধেকের বেশি কমে নেমেছে ১১টিতে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে রোপণ করা হবে আড়াই লাখ গাছ

রাজশাহী নগরীতে রোপণ করা হবে আড়াই লাখ গাছ

গাজায় ২ মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলিরা

গাজায় ২ মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলিরা

আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

নিরাপত্তা জোরদার আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App