×

জাতীয়

আমানের জামিন, মুক্তিতে বাঁধা সাজার মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ০৬:২৩ পিএম

আমানের জামিন, মুক্তিতে বাঁধা সাজার মামলা

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে কেরানীগঞ্জ মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় জামিন দিয়েছেন আদালত। আর একটি মামলায় জামিন পেলে তিনি কারামুক্তি হবেন।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শফিকুল ইসলাম এই আদেশ দেন। 

আমানের পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এর আগে এ মামলায় তিনি জামিনে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তার জামিন বাতিল হয়। আজকে আমরা আবারও তার জামিনের আবেদন করি। আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন।’

তিনি বলেন, ‘এখনও পর্যন্ত আমানউল্লাহ আমানের বিরুদ্ধে দুই শতাধিকের ওপর মামলা রয়েছে। একটি বাদে সব কয়টি মামলায় তিনি জামিনে রয়েছেন। এই মামলায় জামিন হলে আশা করি তিনি কারা মুক্তি পাবেন।’

সৈয়দ নজরুল ইসলাম, ‘কারামুক্ত হতে তাকে দুর্নীতির মামলায় ১৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত মামলায় জামিন পেতে হবে বলে জানান এই আইনজীবী। দুর্নীতির ওই মামলায় আগামী ১৪ জানুয়ারি আপিল বিভাগে জামিন শুনানির জন্য রয়েছে। আশা করছি, ওই দিন তিনি জামিন পাবেন এবং কারামুক্ত হবেন।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর আমানউল্লাহ আমান ঢাকার বিশেষ জজ আদালত-১ এর আদালতে উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে ঝুঁকি, কঠিন সময়ের ইঙ্গিত

ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে ঝুঁকি, কঠিন সময়ের ইঙ্গিত

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই ইস্যুতেই পতন শিক্ষামন্ত্রীর

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই ইস্যুতেই পতন শিক্ষামন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App