×

জাতীয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা যাচ্ছেন আজ

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:৪৫ এএম

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা যাচ্ছেন আজ

চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর পাবনায় এটি তার তৃতীয় সফর।

আজ সোমবার দুপুর ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা দেবেন তিনি। দুপুর পৌনে ১টায় তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছাবেন। এরপর পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে ‘গার্ড অব অনার’ গ্রহণ করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এই চার দিনের সফরে পাবনা প্রেস ক্লাব, পাবনা ডায়াবেটিক সমিতি, নিজের বাড়ি, শ্বশুরবাড়ি যাবেন। 

এছাড়া আরিফপুর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত এবং পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে নিজের ইচ্ছা অনুযায়ী সময় কাটাবেন। এরপর বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকার উদ্দেশে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App