×

জাতীয়

বাঁচতে চায় চট্টগ্রামের শিক্ষক পলাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০৭:১৬ পিএম

বাঁচতে চায় চট্টগ্রামের শিক্ষক পলাশ

ছবি: ভোরের কাগজ

নিম্নবিত্ত ও দুঃস্থ পরিবারের ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে পড়ানো কোচিং শিক্ষক পলাশ কান্তি আচার্য্যর দুটি কিডনিই নষ্ট। জরুরী ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু চার সন্তানের পিতা এ শিক্ষকের পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। 

চট্টগ্রামের লোহাগড়া উপজেলার দক্ষিণ চুনতি হিন্দুপাড়ার পলাশ আচার্য্যর ২০২৩ সালের মার্চে ২টি কিডনিতে জটিল রোগ ধরা পড়ে। তখন থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দেশে এবং ভারতে চিকিৎসা বাবদ সাড়ে ১০ লাখ টাকা ব্যয় করেও সুস্থ হতে পারেননি তিনি।

চিকিৎসকরা জানান, তাকে বাঁচাতে হলে আপাতত একটি কিডনি প্রতিস্থাপন অতীব জরুরী হয়ে উঠেছে। বাংলাদেশে ডোনার পেলে এ খরচ পড়বে ১৫ লাখ টাকা। আর দেশে যদি তা সম্ভব না হয় তাহলে ভারতে গিয়ে চিকিৎসা নিতে খরচ হবে প্রায় ৩০ লাখ টাকা। শিক্ষক পলাশ তার মা, স্ত্রী এবং ৪ সন্তান নিয়ে চট্টগ্রাম নগরীতে ভাড়া বাসায় থাকেন। কিডনি রোগের এ ব্যয়বহুল চিকিৎসা খরচে পরিবারটির আর্থিক অবস্থা শোচনীয়। বর্তমানে তার প্রতিষ্ঠিত জিনিয়াস কোচিং সেন্টারটিও তিনি পরিচালনা করতে পারছেন না, লড়ছেন মৃত্যুর সঙ্গে। 

এমতাবস্থায়, এ শিক্ষকের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি, তার পরিবার ও শিক্ষার্থীরা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন রোগীর মোবাইল নম্বরে-০১৮১৫-৮৮২৫৭৬।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App