×

জাতীয়

শিক্ষামন্ত্রীর সঙ্গে হেফাজত ইসলামের বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১১:০১ পিএম

শিক্ষামন্ত্রীর সঙ্গে হেফাজত ইসলামের বৈঠক

ছবি: ভোরের কাগজ

নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ঈমান আকিদা বিরোধী বিতর্কিত কোন বিষয় যাতে না থাকে এ ব্যাপারে বর্তমান সরকার যত্নশীল, তবে দক্ষতা অর্জনের প্রশ্নে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধানের মূল নীতিমালার সাথে সন্নিবেশিত কোনো পাঠ্য, উপাত্ত বা তথ্য এর ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা সামাজিক প্রভাবশালী গোষ্ঠীর সাথে আমরা আপোষ করবো না। 

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

এই সময় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আরো বলেন, আপনাদের যে পর্যবেক্ষণ গুলো তুলে ধরেছেন তার যৌক্তিক নানান যে দিক আছে তা আমরা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে, পাঠ্যক্রমে সংশোধন করে সমাধান করবো। আগামীতেও সকলের সাথে আমাদের আলোচনা চলমান থাকবে। 

হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে উপস্থিত হতে না পারায় তিন মহাসচিব নব নিযুক্ত মাননীয় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

তিনি আরো বলেন, মাননীয় শিক্ষা মন্ত্রী আমাদের সকল কথা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন। তার সাথে আলোচনায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং সমস্যা সমূহ সমাধানের বিষয়ে আশ্বস্ত হয়েছি আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। 

দীর্ঘক্ষণ আলোচনায় নেতৃবৃন্দ পাঠ্যপুস্তকে তাদের বিভিন্ন পর্যবেক্ষণ শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেন। 

সভায় হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও লালখান বাজার মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি হারুন ইযহার, হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দীন মুনীর-এর নেতৃত্বে সাত সদস্যের কওমি মাদ্রাসার নেতৃবৃন্দের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।  

এই সময় আরো উপস্থিত ছিলেন- হেফাজত ইসলাম বাংলাদেশের হাটহাজারীর শাখার সাংগঠনিক সম্পাদক মাওয়ানা আসাদ উল্লাহ, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান ফারুকী, মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App