×

জাতীয়

মির্জা আব্বাস ও এ্যানীর জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৬:১৭ পিএম

মির্জা আব্বাস ও এ্যানীর জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর জামিন আবেদন আমলে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে তা আইন অনুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

এ সংক্রান্ত পৃথক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার (২১ জানুয়ারি) রুলসহ আদেশ দেন। আদালতে বিএনপির এই দুই নেতার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, তাকে সহায়তা করেন আইনজীবী সগীর হোসেন লিয়ন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

 জানা যায়, রাজধানীর রমনা, পল্টন মডেল থানা ও ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনে করা ১০ মামলায় জামিন আবেদন আমলে নিয়ে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে গত ১৫ জানুয়ারি রিট করেন মির্জা আব্বাস। অপরদিকে নিউমার্কেট ও ধানমন্ডি থানায় করা মামলার নিষ্পত্তি চেয়ে রিট করেন এ্যানী। বর্তমানে বিএনপির এই দুই নেতা কারাগারে।

এ বিষয়ে আইনজীবী সগীর হোসেন বলেন, শাজাহানপুর থানার একটি মামলায় ২৯ অক্টোবর মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়। এই মামলা ছাড়া তার বিরুদ্ধে আরো ১০টি মামলা আছে। এসব মামলায় জামিন আবেদন করা হয়, যা গত ১০ জানুয়ারি বিচারিক আদালত আমলে নেয়নি। এ অবস্থায় ১০ মামলায় জামিন আবেদন আমলে নিয়ে আইন অনুযায়ী নিষ্পত্তির নির্দেশনা চেয়ে মির্জা আব্বাস রিট করেন। একইভাবে গত বছরের ৫ অক্টোবর ধানমন্ডি থানার এক মামলায় এ্যানীকে গ্রেপ্তার করা হয়।

এই মামলা ছাড়া এ্যানীর বিরুদ্ধে আরো দুটি মামলা আছে। দুই মামলায় তার জামিন আবেদন করা হয়, যা গত ১০ জানুয়ারি বিচারিক আদালত আমলে নেয়নি। এ অবস্থায় দুই মামলায় তার জামিন আবেদন আমলে নিয়ে আইন অনুযায়ী নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রিট করেন এ্যানী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুয়েটে সর্বাত্মক শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

চুয়েটে সর্বাত্মক শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

ছাঁটাইয়ের মুখে আরও ৬৩ পুলিশ কর্মকর্তা

ছাঁটাইয়ের মুখে আরও ৬৩ পুলিশ কর্মকর্তা

ভিসি ‘অপসারণ’ নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়

ভিসি ‘অপসারণ’ নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App