×

জাতীয়

পরিবেশমন্ত্রী

পরিবেশবান্ধব গণ পরিবহন ব্যবহার বৃদ্ধি করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৪:২৮ পিএম

পরিবেশবান্ধব গণ পরিবহন ব্যবহার বৃদ্ধি করতে হবে

মেট্রোরেলে চড়ে পরিবেশ অধিদপ্তর পরিদর্শনে গেলেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী পরিবেশ-বান্ধব মেট্রো রেলে চড়ে পরিবেশ অধিদপ্তর পরিদর্শনে গিয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি)  বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ সচিবালয় স্টেশন থেকে মেট্রোতে চড়ে আগারগাঁও স্টেশনে নেমে পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে যান।

পরিবেশ মন্ত্রী মেট্রো রেলে ভ্রমণকালে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং পরিবেশবান্ধব গণ-পরিবহন ব্যবহারের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। 

এসময় তিনি বলেন, ‘পরিবেশ সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণ অপরিহার্য। পরিবহন মালিকগণ পরিবেশবান্ধব পরিবহন পরিচালনা করলে এবং জনসাধারণ পরিবেশবান্ধব যানবাহন ব্যবহার করলে বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি হবে।’

মন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন)  ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সাবের হোসেন চৌধুরী পরিবেশ অধিদপ্তর পরিদর্শন শেষে এ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদসহ সদর দপ্তর ও মাঠ পর্যায়ের সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের এবং জনগণকে ঝাঁমেলামুক্ত সেবা প্রদানের জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করেন। 

মতবিনিময় কালে পরিবেশ মন্ত্রী বলেন, ‘সকল প্রকার দুর্নীতিমুক্ত থেকে আইন, বিধিবিধান মোতাবেক সরকারি কর্মকাণ্ড সম্পাদন করতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App