×

জাতীয়

বৈদ্যুতিক কেবলের ওপর তার পড়ায় মেট্রোরেল চলাচল বিঘ্নিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০২:২৯ পিএম

বৈদ্যুতিক কেবলের ওপর তার পড়ায় মেট্রোরেল চলাচল বিঘ্নিত

ছবি: সংগৃহীত

ঢাকার মেট্রোরেলের বিদ্যুতের লাইনের ওপর ডিশের তার এসে পড়ায় বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে তার নিয়ে ঝামেলার কারণে মতিঝিল থেকে উত্তরা এবং উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চালাচল বন্ধ হয়ে যায়। মাইকে ঘোষণা দেয়া হয়, ‘সাময়িক সমস্যার কারণে’ বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

এ সময় বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড় বেড়ে যায়। পরে বেলা ১২টা ২৮ মিনিটে মতিঝিল থেকে উত্তরাগামী একটি ট্রেন ফার্মগেট স্টেশন ছেড়ে যায়। একই সময়ে উল্টো দিক দিয়েও ট্রেন চলাচল শুরু হয়।

মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, “কারওয়ান বাজার ও শাহবাগের মাঝামাঝি এলাকায় কেউ একজন মেট্রোরেলের কেবলের ওপর আরেকটি তার ছুড়ে ফেলেছে। এ কারণে সতর্কতা হিসেবে ট্রেন ধীরে চালানো হচ্ছে।”

কিসের তারের কারণে এই জটিলতা জানতে চাইলে তিনি বলেন, “ডিশের তার নিচে পড়েছে, কেউ সেটা হয়ত উপরের দিকে মেরেছে। এই তারটা ঝুলে আছে মেইন কেবলের ওপরে। আমাদের লোকজন সেখানে গেছে, তারটা সরিয়ে দেবে।"

ট্রেন বন্ধ থাকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে দায়িত্বরত একজন আনসার সদস্য বলেছিলেন, বৈদ্যুতিক তার পুড়ে গেছে, সেটা মেরামত করা হচ্ছে। তবে পরে কর্মকর্তাদের কথায় এর সত্যতা পাওয়া যায়নি।

ওই সময় মাইকে ঘোষণা করা হচ্ছিল, “গোলযোগের জন্য মেট্রোরেল চালাচল আপাতত বন্ধ রয়েছে, আমরা সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।”

বোর্ডে দেখানো হচ্ছিল মতিঝিলগামী দুটি ট্রেনের এবং উত্তরাগামী একটি ট্রেনের আসার সময় বারবার বাড়ছে।

টিকেট বা এমআরটি পাস থাকার পরও কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না। ফলে দ্বিতীয় তলায় অনেক মানুষের লম্বা লাইন পড়ে যায়।

পরে মাইকে মেট্রোরেল চালাচলে সাময়িক বন্ধ থাকার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করা হয়। ১৫ মিনিট পর উত্তরাগামী ট্রেন আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App