×

জাতীয়

নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৫:৫৬ পিএম

নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎ শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, তার মন্ত্রণালয়াধীন বিভিন্ন সংস্থায় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সংযুক্ত আছেন। সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের এসব ভূমিকা আরো জোরদার করার পাশাপাশি এর পরিধি আরো বাড়ানোর বিষয়ে উভয়ের মধ্যে কথা হয়। এছাড়া সমুদ্র সীমার নিরাপত্তার ব্যাপারে নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রমের প্রসঙ্গ আলোচনায় আসে। 

দেশে এখন প্রচুর জাহাজ নির্মাণ হচ্ছে এবং বাংলাদেশে তৈরি জাহাজের চাহিদা বিদেশেও রয়েছে। নৌবাহিনীর আওতাধীন বিভিন্ন শিপইয়ার্ড ও ডকইয়ার্ডে উন্নতমানের জাহাজসহ অন্যান্য নৌযান নির্মিত হচ্ছে। এরকম আরো বেশ কিছু বিষয়াদি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। 

খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, নতুন সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আওয়ামী লীগের দেয়া ইশতেহার অনুযায়ী কাজ করবে। কিভাবে নৌখাতে আরো অগ্রগতি সাধন করা যায় নৌবাহিনী প্রধানকে এসব বিষয়েও অবহিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App