×

জাতীয়

পরিবেশমন্ত্রী

বন্যপ্রাণী পাচার রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩১ এএম

বন্যপ্রাণী পাচার রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ভারত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বন্যপ্রাণীর অবৈধ পাচার রোধে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে ভারত। এছাড়াও, বাঘ সংরক্ষণে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রটোকল বাস্তবায়ন এবং সুন্দরবন সংরক্ষণ বিষয়ে দুদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম জোরদার করা হবে। এ লক্ষ্যে ভারতীয় ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে তার অফিসে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উভয় দেশ একসাথে কাজ করবে। এ লক্ষ্যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ও ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান বাস্তবায়নেও একযোগে কাজ করা হবে। তিনি বলেন,  মেরিন বায়োডাইভারসিটি সংরক্ষণ, ইকো-ট্যুরিজম ও সক্ষমতা বৃদ্ধিতেও দুদেশ একযোগে কাজ করবে।  

ভারতীয় হাইকমিশনার বলেন, পরিবেশ, বন সংরক্ষণ ও উন্নয়নে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই সম্পর্ক আরও জোরদার করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App