×

জাতীয়

ডলারসহ গ্রেপ্তার

মার্কিন দুই নাগরিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম

মার্কিন দুই নাগরিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ছবি: সংগৃহীত

এক লাখ ডলারসহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান দুই নাগরিককে জেলগেটে দুইদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। 

শনিবার (২৭ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ আদেশ দেন। আসামিরা হলেন- মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ জসিম উদ্দিন খান।

এদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অপরদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে দুদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ জসিম উদ্দিন খান শুক্রবার (২৬ জানুয়ারি) কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কিআর ৬৪১) যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) তল্লাশিতে তাদের সঙ্গে এক লাখ ডলার থাকার বিষয়টি ধরা পড়ে। এ ডলার নেয়ার বিষয়ে কোনো অনুমতি ছিল না তাদের। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ডা. শফিকুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App