×

জাতীয়

৬৪ জেলায় পিঠা উৎসব শুরু ৩১ জানুয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:৩২ পিএম

৬৪ জেলায় পিঠা উৎসব শুরু ৩১ জানুয়ারি

বাঙালী ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় ৩১ জানুয়ারি থেকে জাতীয় পিঠা উৎসব-১৪৩০ আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পিঠা উৎসব শেষ হবে ২ ফেব্রুয়ারি। পিঠা উৎসবের প্রথম দিন ৩১ জানুয়ারি বিকাল ৫ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব মো:মাহবুব হোসেন উপস্থিত থাকবেন। 

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব খলিল আহমদ এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান। স্বাগত বক্তৃতা প্রদান করবেন শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও গবেষক বাশার খান।  পিঠা উৎসব-২০২৪ উপলক্ষে সোমবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার কক্ষে (লিফট-৬) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App