×

জাতীয়

কর্মপরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম

কর্মপরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নির্দেশ

ছবি: সংগৃহীত

কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ও অগ্রগতির এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প গুলোর ডিসেম্বর ২০২৩ পর্যন্ত প্রকল্পভিত্তিক আর্থিক বরাদ্দের ভিত্তিতে অগ্রগতি ৪৮ দশমিক ৩৫ শতাংশ।

সভায় আরো জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প সংক্রান্ত সভায় চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা, মাস ভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন, গৃহীত সিদ্ধান্তগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।

চলতি অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১২টি প্রকল্পের জন্য বরাদ্দের পরিমাণ ১২০২৩৫.০০ লক্ষ টাকা। মন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে দ্রুত প্রকল্পগুলোর অগ্রগতি শতভাগ নিশ্চিত এবং যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। প্রকল্প পরিচালকরা প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ড. মো. জহিরুল ইসলাম রোহেল, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহাবুবুর রহমানসহ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App