×

জাতীয়

শতকোটি টাকার কোকেন জব্দে তিন আফ্রিকানসহ রিমান্ডে ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম

শতকোটি টাকার কোকেন জব্দে তিন আফ্রিকানসহ রিমান্ডে ৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০০ কোটি টাকার কোকেন জব্দের মামলায় তিন আফ্রিকান নাগরিকসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন- নমথেনদাজো তাওয়েরা সোকো, নমসো ইজেমা পিটার ওরফে অস্কার, নডোলি ইবুকা স্ট্যানলি ওরফে পদস্কি, সাইফুল ইসলাম রনি ও আসাদুজ্জামান আপেল। এদের মধ্যে আসামি সোকো ৬ দিন এবং অপর চারজনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩১ জানুয়ারি) গ্রেপ্তার পাঁচ আসামির মধ্যে চার আসামির ৫ দিন এবং অপর আসামি সোকোর ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ওবায়দুল কবির। এসময় আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার চার জনের ৪ দিন এবং একজনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি শাহজালাল বিমানবন্দরে অভিযান চালিয়ে আফ্রিকান নাগরিক নমথেনদাজো তাওয়েরা সোকো নামের একজন কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন জব্দ করা হয়। এ ঘটনায় ওইদিন রাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। পরে নমথেনদাজো তাওয়েরার দেয়া তথ্য মতে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুই আফ্রিকান নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App