×

জাতীয়

ন্যাশনাল মেডিকেলে স্মার্ট স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: সাঈদ খোকন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:২৫ পিএম

ন্যাশনাল মেডিকেলে স্মার্ট স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: সাঈদ খোকন

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে স্মার্ট স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। 

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের মিলনায়তনে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল গভর্নিং বডির চেয়ারম্যান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী আমাদের যে স্বপ্নের কথা বলেছেন সেটা স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা যদি এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে একটা স্মার্ট ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করতে পারি তাহলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে সক্ষম হবো। এবং সেই লক্ষ্যে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্ব আমাদের আজ স্মার্ট বাংলাদেশে রূপ দিয়েছে। আমরা আজ থেকে ১৫ বছর আগে যে বাংলাদেশ দেখেছি এবং বর্তমানে যে বাংলাদেশ দেখছি তার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন তখন নানা স্তরে সমালোচনার সৃষ্টি হয়েছিল। যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ডিজিটালাইজড হওয়া শুরু করল, আমাদের সেবাগুলো আমাদের ব্যবহারের জিনিসগুলো ডিজিটাল হতে শুরু করল তখন মানুষ আস্তে আস্তে বিষয়টা বুঝতে চেষ্টা করল। আজকের দিনে আমরা দাঁড়িয়ে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের ভিশন তা আজ বাস্তবতায়। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলাদেশ স্মার্ট হবে, ইনশাআল্লাহ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ শামসুর রহমান, ন্যাশনাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. ইফাত আরা, উপাধ্যক্ষ মিজানুর রহমান কল্যাণ, কলেজের গভর্নিং বডির সদস্য আইয়ুব আলী খান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App