×

জাতীয়

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৯ এএম

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রতীকী ছবি

রাজধানীর হানিফ ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহিন (২২) নামে এক যুবক নিহত এবং এই ঘটনায় আজিম নামে আরো এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: ইজতেমায় ৩ মুসল্লির মৃত্যু

নিহত শাহিনের বন্ধু শাওন বলেন, শাহীন ও আজিম দু’জনই বন্ধু। শাহিন পেশায় বাইক মিস্ত্রি ও আজিম মোটরসাইকেলের পার্টস বিক্রি করে। তারা দু’জনই বংশাল এলাকায় থাকে। সকালে মোটরসাইকেল নিয়ে তারা ঘুরতে বের হলে হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে প্রাইভেটকারের ধাক্কায় দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়। 

তিনি বলেন, পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে শাহীনকে চিকিৎসক মৃত ঘোষণা ঘোষণা করেন। আজিম বর্তমানে চিকিৎসা নিচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আরো পড়ুন: শুক্রবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হানিফ ফ্লাইওভারের সড়ক দুর্ঘটনায় আহত দুই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে শাহীন নামে এক যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগে আহত অন্য যুবকের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App