×

জাতীয়

রাজধানীর প্যারিস খালে পরিচ্ছন্নতা অভিযান শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ পিএম

রাজধানীর প্যারিস খালে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম পূর্ব ঘোষণা অনুযায়ী ময়লার ভাগাড়ে পরিণত হওয়া রাজধানীর মিরপুরের প্যারিস খালে অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান শুরু করেছে । 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই কার্যক্রম শুরু হয়। এ কাজে যুক্ত হয়েছেন বিডি ক্লিনের কয়েকশো স্বেচ্ছাসেবকরা।


এর আগে বিডি ক্লিনের ১২শে স্বেচ্ছাসেবীকে শপথ বাক্য পাঠ করান মেয়র আতিকুল ইসলাম। গত বুধবার প্যারিস খাল পরিদর্শনে গিয়ে খাল উদ্ধারে অভিযানের কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

 

তিনি বলেছিলেন, খালটির প্রস্থ থাকার কথা ৪০ ফুট। কিন্তু বাসাবাড়ির ময়লা ও দখলদারদের কারণে এখন কোথাও ২২ ফুট, কোথায় ১৮ ফুটে নেমে এসেছে। আশপাশের বাসার সুয়ারেজের ময়লাও এখানে ফেলা হয়। খাল রক্ষায় এলাকাবাসীকে সচেতন হতে হবে।


মেয়র আরও বলেছিলেন, ময়লা ও দখলমুক্ত করে মিরপুর প্যারিস খাল আগের রূপে ফেরানো হবে। এই খাল পরিষ্কার হলে মেয়র এবং কাউন্সিলররা কিন্তু এর সুফল ভোগ করবে না। এর সুফল ভোগ করবে এলাকাবাসী। আপনাদের সকলের জন্যই এই খাল পরিষ্কার করা হবে। মিরপুর প্যারিস খাল দেখে বোঝার উপায় নেই এটি একটি খাল। অথচ একসময় এই প্যারিস খাল দিয়ে নৌকা চলতো, এই খালে মানুষ সাঁতার কাটতো। সবাই নির্বিচারে ময়লা ফেলে খাল ভরাট করে ফেলেছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গিলের বিশ্বরেকর্ড ভেঙে ব্রুকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

গিলের বিশ্বরেকর্ড ভেঙে ব্রুকের বিধ্বংসী ডাবল সেঞ্চুরি

স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

ঢাকা-বরিশাল-ঢাকা স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ নেতার সমর্থকরা

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ নেতার সমর্থকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App