×

জাতীয়

কলাবাগানের হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৮ পিএম

কলাবাগানের হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানের ইমেজ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে থেকে মো. সাব্বির (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২ফেব্রুয়ারি) ভোরে অচেতন অবস্থায় পুলিশ সদস্যরা সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ফুফাতো ভাই মো. রায়হান জানান, তাদের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ গ্রামে। সাব্বিরের বাবার নাম জাহাঙ্গীর আলম। পরিবারের সঙ্গে কলাবাগান শুক্রাবাদ এলাকায় থাকতেন। পেশায় তেমন কিছুই করতেন না সাব্বির।

তিনি আরও জানান, রাতে পুলিশের মাধ্যমে খবর পান, স্কয়ার হাসপাতালের পাশে একটি আবাসিক হোটেলে সাব্বির তার মেয়েবন্ধু মারুফা আক্তারসহ উঠেছিলেন। হোটেলে মারুফা থাকা অবস্থায় গলায় ফাঁস দিয়েছেন সাব্বির। তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তিনি স্কয়ার হাসপাতালে গিয়ে সাব্বিরকে অচেতন অবস্থায় দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন দাসও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

সারজিস আলম শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App