×

জাতীয়

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ১৪ জনের কারাদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ১৪ জনের কারাদণ্ড

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে । এছাড়াও জরিমানা করা হয়েছে দুজনকে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেয়া হয়। পরে বিকেলে মিডিয়া সেলে এতথ্য জানান জেলা প্রশাসক গোলাম মওলা।

তিনি জানান, নিয়োগ পরীক্ষা চলাকালে মান্দা উপজেলার মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনজন চাকরিপ্রত্যাশীর কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। এ অপরাধে মিঠুনকে একমাস, সুলতানকে একমাস এবং রবিউল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

একই উপজেলার শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্র থেকে আটক নাইমুর রহমান ও মোস্তাফিজুর বিন আমিনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আরও পাঁচজনকে আটক করা হয়। সেখানে জারজিস আলমকে ১০ দিন, ফজলে রাব্বি মণ্ডলকে একমাস, নুর আলমকে সাতদিন, জামাল উদ্দিনকে ১০ দিন এবং আব্দুল্লাহ সাইরাফিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে নওগাঁ সদর উপজেলার বশির উদ্দিন মেমোরিয়াল কলেজ (বিএমসি) কেন্দ্রে দুজনকে ৫০০ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সদর উপজেলার চকএনায়েত উচ্চ বিদ্যালয় এবং পাহাড়পুর জি এম হাইস্কুল কেন্দ্রের একজন করে মোট দুজনকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

মহাদেবপুর উপজেলায় একজনকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। বদলগাছী উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজনকে আটক করে পুলিশে দিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App