×

জাতীয়

আইনমন্ত্রী

সীমান্তে সশস্ত্র বাহিনীকে ধৈর্য ধারণের নির্দেশ দেয়া হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম

সীমান্তে সশস্ত্র বাহিনীকে ধৈর্য ধারণের নির্দেশ দেয়া হয়েছে

ছবি: সংগৃহীত

মিয়ানমার সীমান্তের পরিস্থিতি বাংলাদেশ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সেই সঙ্গে সশস্ত্র বাহিনীকে ধৈর্য ধারণ করার নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের উত্তরে আনিসুল হক এ সব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে আইনমন্ত্রী প্রশ্নের উত্তর দেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করছিলেন।

প্রশ্নে মুজিবুল হক চুন্নু বলেন, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী বাহিনীর অনেকটা যুদ্ধের মতো চলছে। সেখান থেকে সাধারণ মানুষ অনুপ্রবেশের চেষ্টা করছে এবং গোলাগুলি হচ্ছে সেটা এসে বাংলাদেশের মধ্যে পড়ছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের সীমান্ত নিরাপত্তার প্রশ্নে, মানুষের নিরাপত্তার প্রশ্নে সরকার কি কি ব্যবস্থা নিয়েছে ?

এর পর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই ব্যাপারে সরকার ওয়াকিবহাল আছে এবং আজকে ৭৮ জন মিয়ানমারের বর্ডার পুলিশ তারাও চলে এসেছে বাংলাদেশে। তাদের মধ্যে কিছু কিছু আহতও আছে, তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। আপাতত এদের একটি স্কুলে রাখা হয়েছে। মিয়ানমারের সাথে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আমরা তাদেরকে ফেরত পাঠানো ও যদি না যায় তাহলে অন্যান্য ব্যবস্থা কি করা যায় সেটা দেখা হবে। 

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেগুলো উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের সশস্ত্রবাহিনী বা আধা সামরিক বাহিনী যেটা আছে বর্ডার ফোর্স তাদেরকে ধৈর্য ধারণ করতে নির্দেশ দেয়া হয়েছে। বর্ডারে স্কুলগুলো বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। গতকাল (রবিবার) যেটা হয়েছিলো মর্টার শেলিংয়ে আমাদের একজন মারা গেছেন ওদের একজন মারা গেছেন। এটাও সঠিক এবং এই পরিস্থিতি বাংলাদেশ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এটার ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App