×

জাতীয়

মিয়ানমারের আরো ৬৩ জনের অনুপ্রবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২০ পিএম

মিয়ানমারের আরো ৬৩ জনের অনুপ্রবেশ

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ উপজেলার উলুবনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে আরো ৬৩ জন অনুপ্রবেশ করেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজারের টেকনাফ উলুবনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, এখন পর্যন্ত মিয়ানমার থেকে মোট ৩২৭ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), সেনা সদস্যসহ অন্যান্যরা। ইতোমধ্যেই তাদের নিরস্ত্রীকরণ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাত কিছুটা কমেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত সীমান্তের কাছাকাছি এলাকায় গোলাগুলির শব্দ কমেছে। বিচ্ছিন্নভাবে কয়েকটি শব্দ শোনা গেলেও বিস্ফোরণের শব্দ অনেকটা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন উলুবনিয়া সীমান্ত এলাকার জনপ্রতিনিধিরা।

আরো পড়ুন: মুহুর্মুহু মর্টারশেলের গর্জন, কাঁপছে কেন বান্দরবান? (ভিডিও)

এ বিষয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকেই মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত অনেকটা বন্ধ বলা যায়। বিচ্ছিন্ন কিছু শব্দ শোনা গেলে গোলাগুলির শব্দ আর নেই।

অন্যদিকে বুধবার উলুবনিয়ার সীমান্ত দিয়ে বিজিপির আরো ৬৩ সদস্য পালিয়ে আসার বিষয়টি নিশ্চিত হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি জানান, পালিয়ে আসা ব্যক্তিদের অস্ত্র জমা নিয়ে বিজিবি হেফাজতে নেয়া হয়েছে তাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App