×

জাতীয়

ঘুমধুম সীমান্তে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম

ঘুমধুম সীমান্তে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের নয়াপাড়া এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মর্টারশেলটি উদ্ধার করে বিজিবি।

স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘুমধুম নয়াপাড়া বিজিবি চেকপোস্টের দক্ষিণে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানটি লাল পতকা দিয়ে ঘিরে ফেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য নুর হোসেন বলেন, দুপুর ১২টার দিকে বিজিবির সদস্যরা অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যান। এ ব্যাপারে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘুমধুমে একটি মর্টারশেল পাওয়ার খবর শুনেছি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App