×

জাতীয়

পুনঃনিযুক্ত এনবিআর চেয়ারম্যানকে এবিবি নেতৃবৃন্দের অভিনন্দন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫০ পিএম

পুনঃনিযুক্ত এনবিআর চেয়ারম্যানকে এবিবি নেতৃবৃন্দের অভিনন্দন

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)-এর চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেনের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সেক্রেটারি আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় এবিবির নেতারা তাকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে পুনঃনিযুক্ত হওয়ায় অভিনন্দন জানান।

মঙ্গলবার এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন এবিবি’র সেক্রেটারি জেনারেল ও প্রাইম ব্যাংক পিএলসি- এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হাসান ও. রশীদ। 

এ সময় এবিবি’র নেতারা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে ব্যাংকিং খাতের করব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং তার কাছে এবিবি’র প্রস্তাবনাগুলোও তুলে ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App