×

জাতীয়

বিএনপি নেতা আমিনুল হক কারামুক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৮ পিএম

বিএনপি নেতা আমিনুল হক কারামুক্ত

তিন মাস ৬ দিন পর জামিনে মুক্ত হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার সবকটিতে জামিন হওয়ার পর বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন তার বড় ভাই মঈনুল হক।

তিনি জানান, আমিনুল হক শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে।

জানা গেছে, গত ২ নভেম্বর তাকে গুলশান-২ এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা বিভিন্ন থানায় ১২ টি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। 

আরো পড়ুন: দেশের কারাগারগুলো বিএনপি নেতাকর্মীতে ঠাসা

এসব মামলায় দুই দফায় তাকে ১১ দিন রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে থাকাবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তার কিডনিতে পাথর ধরা পড়ে এসময়ে।

মঈনুল হক তার ভাইয়ের জন্য দোয়া চেয়ে বলেছেন, সুস্থ হয়ে আবারো রাজনীতির মাঠে ফিরবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App