×

জাতীয়

সমাজকল্যাণ মন্ত্রী

বাবা-মাকে আর বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫০ পিএম

বাবা-মাকে আর বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে না

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাবা-মাকে আর বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে না। প্রবীণদের জন্য পাইলট বেসিসে ডে কেয়ার সেন্টার শুরু করা হবে। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) চাঁদপুর শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

তিনি বলেন, বৃদ্ধ বয়সে মা-বাবা ঘরে একা থাকেন। অনেক সময় তারা দুর্ঘটনার শিকার হন। কর্মজীবীদের অতিরিক্ত চিন্তা নিয়ে কাজে অংশ নিতে হয়। তাই প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার প্রকল্প গ্রহণের উদ্যোগ নিচ্ছে সরকার। সেখানে প্রবীণদের জন্য বিনোদন খেলাধুলা চিকিৎসাসেবাসহ সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে।

দীপু মনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন। মন্ত্রী হিসেবে আমাদেরও দায়িত্ব জিরো টলারেন্স অনুসরণ করা। ঠিক আমার মন্ত্রণালয়েও সেটি অনুসরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) রনজিত রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজু রহরমান টুটুল, আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App