×

জাতীয়

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

শিক্ষকের শাস্তির দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০২ পিএম

 শিক্ষকের শাস্তির দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: রফিকুজ্জামান লাবিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে তদন্তপূর্বক দ্রুত শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আবুল মনসুর আহাম্মদের অফিসের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। এ সময় চেয়ারপার্সনের অফিস থেকে একাধিক শিক্ষক এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানান, ‘সাংবাদিকতা বিভাগের নারী শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে চান তারা। বিভাগের শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ মানা যায় না।’

তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষায় ফিরবেন না তারা।

 বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছেন। তাদের দাবি হলো, অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে। যৌন নিপীড়ককে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে। তদন্ত চলাকালে বা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম থেকে অভিযুক্ত শিক্ষককে বিরত রাখতে হবে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক নাদির জুনাইদের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রী প্রোক্টর বরাবর প্রমাণসহ যৌন হয়রানির অভিযোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App