×

জাতীয়

রমজানে পণ্যে মজুতদারি-কারসাজি করলে যথাযথ ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০২ পিএম

রমজানে পণ্যে মজুতদারি-কারসাজি করলে যথাযথ ব্যবস্থা

ছবি: সংগৃহীত

আসন্ন রমজানকে সামনে রেখে কোনো ধরনের মজুতদারি বা কারসাজি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।

রবিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ব্যারিস্টার সাইদুল হক সুমনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের প্রথম কেবিনেট থেকেই দিকনির্দেশনা দিয়েছেন। এবং আন্ত:মন্ত্রণালয় একটি সমন্বয় কমিটির মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এই টাস্কফোর্সের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে সরবরাহের বিষয়ে গতকালও  প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন পর্যায় বিশেষ করে পরিবহন পর্যায়ে যেন কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, বাজার ব্যবস্থাপনায় না হয়, সেই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনাগুলো যেন বাস্তবায়ন হয় সেজন্য আমরা সমন্বিতভাবে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সার্বক্ষণিক মনিটরিং করছি।

আহসানুল ইসলাম বলেন, আমরা আশা করছি আগামী রমজানে নিরবিচ্ছিন্নভাবে খাদ্যের সরবরাহ ভোক্তা পর্যায়ে নিশ্চিত করতে পারব। এবং কোন ধরনের মজুতদারি বা কোন রকম কারসাজি করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা আগামী রমজানকে সামনে রেখে পেঁয়াজ এবং চিনির ব্যাপারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যোগাযোগ করেছি। এবং এই দুইটি পণ্যের বিষয়ে রপ্তানি নিষিদ্ধ ছিলো, বাংলাদেশকে প্রতিবেশী বন্ধুসুলভ দেশ হিসেবে কনসিডার করে তারা আমাদের এই রমজানের আগেই পেঁয়াজ এবং চিনি রপ্তানির জন্য অনুমোদন দেবেন বলে আশা করছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতকাল ভারত থেকে এসেছেন। সেখান থেকে তিনি আশ্বস্ত হয়ে এসেছেন যে প্রক্রিয়া চলছে। আমরা আশা করি রমজান শুরুর আগেই আমরা ভারত থেকে এবং বিকল্প অন্য মাধ্যম থেকেও পেঁয়াজ এনে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করব।

তিনি বলেন,  গতবারের মত এবারেও যাতে রমজানের সময় নিত্য পণ্যের দাম না বাড়ে, সেজন্য আমরা অল্প কয়েকদিনের মধ্যে রেশনিং ব্যবস্থা-টিসিবির মাধ্যমে দরিদ্র জনগণের মধ্যে চাল, ডাল, চিনি, তেল ও রমজানের সময় খেজুর সরবরাহ করবো। তারা স্বল্প দামে সেগুলো সংগ্রহণ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App