×

জাতীয়

সংসদে অর্থমন্ত্রী

গত ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৬৫ হাজার ৬৩০ কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৮ পিএম

গত ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৬৫ হাজার ৬৩০ কোটি টাকা

ছবি: সংগৃহীত

২০২৩-২৪ অর্থবছরের গত ডিসেম্বর পর্যন্ত কর রাজস্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৬৫ হাজার ৬৩০ কোটি টাকা, আর ঘাটতির পরিমাণ ২৩ হাজার ২২৭ দশমিক ১৯ কোটি টাকা। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের এক লিখিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থ-বছরে (২০২৩-২৪) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা এবং স্ট্যাম্প শুল্ক বাবদ (অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিজস্ব লক্ষ্যমাত্রা) তের হাজার ছয়শত ১৭ দশমিক ৫৭ কোটি টাকা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ছয়শত সতের দশমিক ৫৭ কোটি টাকা।

আরো পড়ুন: বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে তিন দেশের প্রতিনিধির সৌজন্য সাক্ষাত

তিনি বলেন, ২০২৩-২৪ অর্থ-বছরের গত ডিসেম্বর মাস পর্যন্ত লক্ষ্যমাত্রার ৮৭.৭০% শতাংশ অর্জিত হয়েছে। 

সে হিসেবে চলতি অর্থবছরে (২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ মাস পর্যন্ত) কর রাজস্ব আদায়ের পরিমাণ (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) ১ লক্ষ ৬৫ হাজার ৬১৯ দশমিক ৭৫ কোটি টাকা এবং স্ট্যাম্প ডিউটি খাতে গত ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ৬২৬ কোটি টাকা রাজস্ব আহরণ করা হয়েছে। 

আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, বতর্মানে দেশে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দানকারীর সংখ্যা ৩৬ লাখ ৬২ হাজার ৮১ টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App