×

জাতীয়

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

অসত্য ও উস্কানিমূলক লিংক অপসারণ করা হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৩ পিএম

অসত্য ও উস্কানিমূলক লিংক অপসারণ করা হচ্ছে

ছবি: সংগৃহীত

তথ্যপ্রযুক্তি (ডাক ও টেলিযোগাযোগ) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সদ্যসমাপ্ত দ্বাদশ নির্বাচনের আগে ও পরে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া থেকে অসত্য ও উস্কানিমূলক তথ্য সংশ্লিষ্ট ৯ হাজার ৫৯৮টি লিংক অপসারণের  ব্যবস্থা নেয়া হয়েছে। 

তিনি বলেন, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় অসত্য ও উস্কানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অন্তর্ভুক্ত নয়। 

আরো পড়ুন: ভারতের কাছে চিনি ও পেঁয়াজ চেয়েছে বাংলাদেশ

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

পলক আরো জানান, দেশে বর্তমানে ১৯ কোটি মোবাইল সিম গ্রাহক রয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ। ইন্টারনেটে ২০ লাখ যুবকের কর্মস্থান হচ্ছে, আইটিতে কাজ করছে ৬ দশমিক ৯ লাখ যুবক। এরা আমাদের দেশে প্রতি বছরে ১ দশমিক ৯ বিলিয়ন ইউএস ডলার আয় করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App