×

জাতীয়

ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই হাজতির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩২ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই হাজতির মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দি প্রিজন সাংমা (৩০) ও সামসাদ আলী গুল্লার (৩২) নামে দুই হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সামসাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর হাসপাতালটির মেডিসিন বিভাগে চিকিৎসাধীন সোমবার দিবাগত রাত ২টার দিকে মারা যান প্রিজন সাংমা।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ জানান, প্রিজন সাংমার বাড়ি শেরপুরের ঝিনাইগাতী থানার বাকাকোড়া গ্রামে। বাবার নাম জনসন মারাক। বর্তমানে রাজধানীর দক্ষিণখান মিয়াপাড়া এলাকায় থাকতেন।

আরো পড়ুন: এসএসসি পরীক্ষার্থীদের জন্য কুইক রেসপন্স টিম

তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় গত ১৮ জানুয়ারি মানব পাচার প্রতিরোধ আইনের-১১/১২/১৩ ধারায় তার বিরুদ্ধে মামলা হয়। চিকিৎসার জন্য ১১ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সামসাদ আলী গুল্লারকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন কারারক্ষীরা। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, সামসাদের বাবার নাম শওকত আলী। মিরপুর ১২ নম্বর সেকশনে থাকতেন তিনি। তবে তার মামলার বিবরণ জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App