×

জাতীয়

স্বপ্নতে শুরু ঐতিহ্যবাহী জামাই মেলা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৪ পিএম

স্বপ্নতে শুরু ঐতিহ্যবাহী জামাই মেলা!

জামাই মেলা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর এই সময়ে বাংলাদেশের গাজীপুর, সিলেট, জামালপুর, বগুড়াসহ অনেক অঞ্চলে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত বিয়ের উৎসবকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়, এছাড়াও এই সময় বড় মাছের সরবরাহ বেড়ে যায়। মেলা থেকে বড় বড় মাছ কিনে, সেই মাছ জামাইকে খাওয়ানো হয়। 

বাংলার ঐতিহ্যবাহী এই মেলার আদলে এবার জামাই মেলার আয়োজন করছে দেশের সবচেয়ে বড় সুপারশপ ব্র্যান্ড স্বপ্ন। মূলত ক্রেতা সাধারণকে জামাই মেলা উৎসবের এই আনন্দের সঙ্গে পরিচয় করে দিতেই স্বপ্ন মূলত এই মেলার আয়োজন করেছে এই বছর। 

বড় সাইজের রুই, কাতল, চিতল, আইড়, কোরাল, পাঙ্গাশ ছাড়াও বেশ কিছু বড় মাছ পাওয়া যাবে এই মেলায়। দু সপ্তাহব্যাপী এই মেলায় বড় বড় সাইজের সব মাছের আয়োজন থাকবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়ার নির্দিষ্ট ৪৮ টি স্বপ্ন আউটলেটে।

‘জামাই মেলা’ নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বড় বড় মাছের ছবি। নদীর বড় বড় বাঘাইর, আইড়, বোয়াল, কাতলা, পাঙ্গাস, সামুদ্রিক টুনা, ম্যাকরেল ইত্যাদি মাছের সংগ্রহ থাকছে স্বপ্নতে। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, মিরপুরসহ স্বপ্নর মোট ৪৮টি আউটলেটে ১৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App