×

জাতীয়

ড. ইউনূসকে নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৮ পিএম

ড. ইউনূসকে নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

বাংলাদেশে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যেসব ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলা হয়।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেছেন, সরকারদলীয় লোকজন তার গ্রামীণের সব কার্যালয় দখল করেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানেন তার (মুহাম্মদ ইউনূস) বিরুদ্ধে নতুন অভিযোগপত্র দিয়েছে সরকার। তার গুরুতর পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিব কি জানেন?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, তারা খুব ভালো করেই অবগত। আবার বলতে হচ্ছে, ইউনূস বছরের পর বছর জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার। তিনি আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক উভয়ভাবে জাতিসংঘের পক্ষ সমর্থন করে যাচ্ছেন। সাধারণভাবে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, টেকসই উন্নয়ন লক্ষ্যকেন্দ্রিক বেশ কিছু উদ্যোগে তিনি সহায়তা দিয়ে যাচ্ছেন। তিনি জাতিসংঘের উন্নয়নকাজে সহায়তা করছেন। তার সঙ্গে সম্পর্কিত ঘটনাবলি নিয়ে যে খবরাখবর বাংলাদেশ থেকে তাঁরা আসতে দেখেছেন, তাতে তারা খুবই উদ্বিগ্ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App