×

জাতীয়

শাহ আমানতে ৭ কেজি স্বর্ণ জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ এএম

শাহ আমানতে ৭ কেজি স্বর্ণ জব্দ

পুরনো ছবি

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১৩ ফ্লাইটের এক আসনে বিশেষ কায়দা রাখা ৬৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বিমানবন্দরের কর্মরত কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানবন্দরের ভেতর থেকে ৬৪ পিস স্বর্ণের বার আটক করেছে।  

 অভিযানে নেতৃত্ব দেয়া শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আলআমিন প্রধান বলেন, ফ্লাইটের ২৫-এর ডি সিটে আমরা স্বর্ণ পাইনি। পরে ৩৫-এফ সিটের হেলান দেয়া অংশে বিশেষ কায়দায় লুকোনো অবস্থায় ৬৪টি স্বর্ণের বার খুঁজে পাই। উদ্ধার স্বর্ণের ওজন প্রায় সাড়ে ৭ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App