×

জাতীয়

শেখ হাসিনা ও মার্ক রুটের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৬ পিএম

শেখ হাসিনা ও মার্ক রুটের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দেশেটির কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে উভয় নেতা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামার্নির মিউনিখে পৌঁছেন।

সফর শেষে শেখ হাসিনা রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মিউনিখ ত্যাগ করবেন এবং ১৯ ফেব্রুয়ারি সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। 

সূত্র: বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App