×

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধীতে ইইডির প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৩ পিএম

বঙ্গবন্ধুর সমাধীতে ইইডির প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সুযোগ্য প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারকে দুই বছর মেয়াদে এ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে তিনি শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদের প্রতি এবং ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সূরা ফাতেহা পাঠসহ দোয়া ও মোনাজাত করেন। 


তিনি মহান আল্লাহর নিকট বাংলাদেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীগণসহ এ অধিদপ্তরের বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে প্রধান প্রকৌশলী জনাব মো. দেলোয়ার হোসেন মজুমদার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানপূর্বক দেশের সেবা করার সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জাতির পিতার সমাধি সৌধে সংরক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App