×

জাতীয়

আরো ২ মামলায় জামিন পেলেন জহির উদ্দিন স্বপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৩ পিএম

আরো ২ মামলায় জামিন পেলেন জহির উদ্দিন স্বপন

পল্টন ও রমনা থানায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) তিনি জামিন পান।

এরমধ্যে পুলিশের পিস্তল ছিনতাইয়ের অভিযোগে দায়েরকৃত মামলাও রয়েছে। এ নিয়ে বিএনপির এই নেতার বিরুদ্ধে দায়েরকৃত ৭ মামলার মধ্যে ৪টিতে তিনি জামিন পেলেন। বাকী ৩ মামলায় জামিন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন: মির্জা ফখরুল-আমীর খসরু কারামুক্ত

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে পণ্ড করে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের সকল নেতার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে। এ ধারাবাহিকতায় গত ২ নভেম্বর জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App