×

জাতীয়

৮১টি দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম

৮১টি দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকার ৮১টি দূতাবাসের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নুরুন্নবী চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকের সভাপতিত্ব করেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকার ৮১টি দূতাবাসের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে। প্রাথমিকভাবে দূতাবাসগুলো ভাড়া করা ভবনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা শুরু করে থাকলেও পরবর্তীতে ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনটি পর্যায়ে ৩২টি মিশনের জন্য জমি থাকা সাপেক্ষে নিজস্ব ভবন নির্মাণ, অথবা জমিসহ তৈরি ভবন কেনার জন্য প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে বিচারের রায় কার্যকর করা হবে

মন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ১৪টি দেশে মোট ১৭টি দূতাবাসের নিজস্ব ভবন রয়েছে। এর মধ্যে এশিয়ায় পাঁচ দেশে ছয়টি, ইউরোপে সাত দেশে সাতটি, আফ্রিকায় একটি, উত্তর আমেরিকায় তিনটি নিজস্ব মিশন রয়েছে। এছাড়াও নেপাল, ইন্দোনেশিয়া, মিয়ানমার, অস্ট্রেলিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মিশরে বাংলাদেশের মালিকানাধীন জমি রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান, ভূটান, ব্রুনাই, অস্ট্রেলিয়া, জার্মানি, ও সৌদি আরবে চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প চলমান আছে। 

এম. আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বর্তমানে বাংলাদেশে ৫১টি বিদেশী দূতাবাস রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

রাস্তা বন্ধ করে ছয় পরিবারকে অবরুদ্ধ

রাস্তা বন্ধ করে ছয় পরিবারকে অবরুদ্ধ

ডিবি হারুনের সোর্সের ভয়ে আতঙ্কে স্থানীয় বিএনপি নেতা ও তাঁর পরিবার

সোনারগাঁও ডিবি হারুনের সোর্সের ভয়ে আতঙ্কে স্থানীয় বিএনপি নেতা ও তাঁর পরিবার সংবাদ সম্মেলনে দাবি

বাঙ্গরায় পূর্ব বিরোধের জেরে হামলা, গৃহবধূ নিহ

বাঙ্গরায় পূর্ব বিরোধের জেরে হামলা, গৃহবধূ নিহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App