×

জাতীয়

৪ বিমানযাত্রীর কাছ থেকে ২ কেজি সোনা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২২ এএম

৪ বিমানযাত্রীর কাছ থেকে ২ কেজি সোনা উদ্ধার

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচারকালে এনএসআই-কাস্টমস-এপিবিএনের হাতে আটক হন ৪ বিমান যাত্রী। এসময় তাদের কাছ থেকে ২ কেজি ১০৪ গ্রাম সোনার বার এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটকরা হলেন, আব্দুল কাদির (৪১), মো. জুয়েল হোসেন (৩৪), ইব্রাহিম খলিল (৪০) এবং খোরশেদ আলম (৪২)। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক সোনা উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেয়া তথ্যের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি ভোরবেলা দুবাই থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের ৪ জন যাত্রীকে তল্লাশি করা হয়। এসময় তাদের প্রত্যেকের জামার মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩১৬ গ্রাম পাউডার, ১টি করে কোল্ড বার, ১১৬ গ্রাম এবং ৯৪ গ্রাম স্বর্ণের অলঙ্কার উদ্ধার করা হয়। 

তিনি জানান, প্রত্যেক যাত্রী একই মাপের এবং ওজনের স্বর্ণ বহন করছিলেন এবং প্রত্যেকের কাছেই ৫২৬ গ্রাম করে স্বর্ণ পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরো জানান, আটক যাত্রীদের মধ্যে মো. জুয়েল হোসেন পটুয়াখালী জেলার বাসিন্দা, ইব্রাহিম খলিল এবং আব্দুল কাদির মুন্সিগঞ্জের বাসিন্দা এবং খোরশেদ আলম গাজিপুরের বাসিন্দা।

আটক যাত্রীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। পরে আটক ৪ জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App