×

জাতীয়

গৃহকর্মীর মৃত্যু

স্ত্রীসহ সাংবাদিক আশফাককে অব্যাহতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫০ পিএম

স্ত্রীসহ সাংবাদিক আশফাককে অব্যাহতি

ছবি: সংগৃহীত

গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে দায়ের করা মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালত মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তারা এ মামলার দায় থেকে অব্যাহতি পান।

গত ৭ ফেব্রুয়ারি সকালে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মামলাটির দায়ের করেন গৃহকর্মী প্রীতির বাবা লুকেশ ওড়ান। মামলায় অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে ৩০৪ (ক) ধারায় অভিযোগ করা হয়। 

আরো পড়ুন: জামিন পেয়েছেন জিকে শামীম

মামলা সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়। সে সময় স্থানীয়রা ওই বাড়ির ফটকে জড়ো হয়ে ‘মেয়েটিকে হত্যা করা হয়েছে’ অভিযোগ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ আশফাক, তানিয়াসহ তাদের পরিবারের ছয়জনকে থানায় নিয়ে যায়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামের লোকেশ উরাংয়ের মেয়ে প্রীতি প্রায় দুই বছর ধরে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহ সহায়ক হিসেবে ছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ৬ আগস্টেও একই ধরনের ঘটনা ঘটে আশফাকুল হকের বাসায়। সেসময় ৯ বছরের এক শিশু গৃহকর্মী লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। ওই ঘটনায় নির্যাতনের অভিযোগ এনে আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া হক ও শিল্পী নামের আরেক নারীকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন শিশুটির মা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিটিভিতে কাজী জেসিনের নিয়োগে আইনি ত্রুটি

বিটিভিতে কাজী জেসিনের নিয়োগে আইনি ত্রুটি

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App