×

জাতীয়

পরিবেশমন্ত্রী

দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর হতে সহায়তা করছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৪ পিএম

দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর হতে সহায়তা করছে সরকার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি পরিবারকে নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করছে সরকার। প্রতিটি নাগরিক যাতে যথাযথ অধিকার ও সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। তরুণদের স্বাবলম্বী করতে ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এটি ভূমিকা রাখছে। সরকারের এ কর্মসূচি সফল করতে হবে। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সবুজবাগ বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করি, নিজের ভবিষ্যৎ নিজে গড়ি’ স্লোগানে ঢাকা-৯ নির্বাচনী এলাকার অন্তর্গত খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানায় বসবাসরত বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচির উদ্বোধনকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। 

পরিবেশমন্ত্রী আরও বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রথমে ঢাকা ৯ নির্বাচনী এলাকার তিন থানার ৭৫ জনকে প্রশিক্ষণ দেয়া হবে। সফলভাবে সমাপ্তকারীদের ল্যাপটপ প্রদান করা হবে। তবে ল্যাপটপ গ্রহণকারীদের ১০ জন তরুণকে প্রশিক্ষণ দিতে হবে।  

মন্ত্রী বলেন, পরে পর্যায়ক্রমে ১ হাজার জন তরুণকে ফ্রিল্যান্সিংয়ে তিন মাসের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকবে। তিনি বলেন, ঢাকা-৯ সকল ক্ষেত্রে এগিয়ে থাকবে। পরিবেশ মন্ত্রণালয়কেও ১ নম্বর মন্ত্রণালয়ে পরিণত করা হবে। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস, নকরেক আইটির সিইও ফ্রিল্যান্সার সুবীর নকরেক প্রমুখ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App