×

জাতীয়

পাঁচ টাকা কমলো ঢাকা চাকা ও গুলশান চাকার ভাড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৬ পিএম

পাঁচ টাকা কমলো ঢাকা চাকা ও গুলশান চাকার ভাড়া

গুলশান এলাকার চক্রাকার বাস সার্ভিস ‘ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকা’র ভাড়া প্রতিক্ষেত্রে পাঁচ টাকা কমানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান নগর ভবনে ডিএনসিসি মেয়রের সম্মেলন কক্ষে গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী কমিউনিটি বাস সেবা নাগরিক বান্ধব করা বিষয়ক এক সভায় এই নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

সভায় ঢাকা চাকা' ও 'গুলশান চাকা'র প্রতিনিধিসহ ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ), গুলশান সোসাইটি, বনানী সোসাইটি ও বারিধারা সোসাইটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, 'নিয়ম না মেনে চাইলেই ভাড়া বাড়িয়ে দেয়া যাবে না। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই ভাড়া সমন্বয় করতে হবে। যাত্রীদের কেমন সেবা দেয়া হচ্ছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভাড়া অনুযায়ী যাত্রীদের সেবার মান নিশ্চিত করেই বাস চালাতে হবে।'

আরো পড়ুন: বিগত ৫ বছরে সারা দেশে নিয়োগ ৩ লাখ ৫৮ হাজার ২৩৭

মেয়র আরো বলেন, যে শর্তে ঢাকা চাকা ও গুলশান চাকা বাস সার্ভিস চালু করা হয়েছিল সেই শর্তগুলো মেনে চলতে হবে। প্রতিটি গাড়িতে সিসি ক্যামেরা থাকবে, কার্যকরী ও সচল এসি থাকবে। বাসের পরিবেশ নোংরা থাকা যাবে না। আরামদায়ক সিটি থাকতে হবে। এসব কিছু তদারকি করার জন্য এবং একটি স্মার্ট, আধুনিক, গণবান্ধব, মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক করে একটি কমিটি গঠন করে দেয়া হবে। কমিটিতে সোসাইটির প্রতিনিধি, ট্রাফিক বিভাগের প্রতিনিধি, পরিবহন কোম্পানির প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে। এই কমিটি সার্বিক বিষয়ে প্রত্যেক মাসে একবার সভা করবে।

পরিবহন কোম্পানির প্রতিনিধির এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'বাস চলাচল ও বাস পার্কিং করার বিষয়ে ডিএনসিসি সার্বিক সহযোগিতা প্রদান করবে। তবে যাত্রীদের সেবার মান নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে। টিকিট কাউন্টার থেকে সৃষ্ট বর্জ্য নিয়মিত অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

সভায় অন্যান্যের সঙ্গে আরো উপস্থিত ছিলেন- ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, মহাব্যবস্থাপক (পরিবহন) সালমা আক্তার খুকী প্রমুখ।

আরো পড়ুন: দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর হতে সহায়তা করছে সরকার

উল্লেখ্য, ২০১৬ সালে গুলশান ও বনানী এলাকার যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক গণপরিবহণ সেবা দিতে চালু করা হয় ‘ঢাকা চাকা’ নামে শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস। তিন বছর পর ২০১৯ জুলাইয়ে ঢাকা চাকার সঙ্গে যোগ হয় ‘গুলশান চাকা’ নামে আরেকটি কোম্পানির বাস।

প্রথমে এই দুই বাস সেবা চালুর সময় ১৫ টাকা করে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা ছিল, পরে সেই ভাড়া বেড়ে ৩০ টাকা করা হয়। সাধারণত দুই কিলোমিটারের মধ্যে এই বাসগুলো চলাচল করে। যাত্রীদের অভিযোগ মাত্র দুই কিলোমিটারের জন্য এই ভাড়া অতিরিক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App