×

জাতীয়

খতনার সময় মৃত্যু

গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৪ পিএম

গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর দুই স্বাস্থ্যসেবা কেন্দ্রে অ্যানেস্থেসিয়া দিয়ে খতনা করাতে গিয়ে সম্প্রতি দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে।

এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনকে জিরো টলারেন্স দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাপকক্ষে রবিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্যখাতের সাম্প্রতিক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী নিজেই এ কথা জানিয়েছেন।

সামন্ত লাল সেন বলেন, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, তিনি আমাকে বলেছেন- এ ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে। কোনোরকম অনিয়ম, গাফিলতির কারণে কোনো শিশু মারা গেলে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

বৈঠকের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে কয়েকটি ঘটনা ঘটেছে সেটার পর্যালোচনা করে আমরা সবাই আলাপ-আলোচনা করেছি যে, কীভাবে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা যায়। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে, কীভাবে ক্লিনিক পরিচালনা করবে কী কী ক্রাইটেরিয়া থাকা লাগবে।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা গত বৃহস্পতিবার আমরা দিয়েছিলাম। আজ (রবিবার) আমরা ৩/৪ দিন সময় দিয়েছি, দেখি কি করে। আমি স্পষ্টভাবে বলতে চাই- এটি আমি নিজে মনিটরিং করব।

সামন্ত লাল সেন বলেন, চিকিৎসক ভাই-বোনদের বলতে চাই, আমরা সেই জায়গায় অপারেশন করব..., অপারেশন করার আগে আমাদের দেখতে হবে সেখানে সাপোর্টিং জিনিস আছে কি-না। সেটা অপারেশন করার জায়গা কি না।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে অনেক অপারেশন করেছি সুতরাং আমি জানি কোথায় কী-কী লাগে, কোন ক্রাইটেরিয়া লাগে অপারেশন করার জন্য। সেগুলো না থাকলে কেনো অবস্থাতেই এটা করা যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App