×

জাতীয়

কারাগারে বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান​

Icon

চিরিরবন্দর ( দিনাজপুর ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৫ এএম

কারাগারে বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান​

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ আদালত। একইসঙ্গে চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নকেও কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিনাজপুর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

আদালত সুত্রে জানা যায়, নাশকতা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে রবিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন তারা। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এদিকে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান আদালতে আত্মসমর্পণ করছেন এ সংবাদ জানাজানি হলে সকাল থেকেই আদালতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়। তাকে জেল হাজতে নেয়ার সময় বিএনপির নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ব্যাপক স্লোগান দিতে থাকেন। এসময় দায়িত্বরত পুলিশ প্রিজনভ্যানে করে তাকে নিয়ে দ্রুত আদালত চত্বর ত্যাগ করতে দেখা গেছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর দিনাজপুরের দশমাইল-রংপুর মহাসড়কের রাণীর বন্দরে রাস্তা ব্যারিকেড দিয়ে যানবাহন ভাংচুরের চেষ্টার অভিযোগে চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র রায় বাদী হয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়াসহ বিএনপি জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লেবাননে ভয়াবহ ফসফরাস হামলা ইসরায়েলের

লেবাননে ভয়াবহ ফসফরাস হামলা ইসরায়েলের

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭

টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি-পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা

ডিএমপি কমিশনার টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি-পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে পোস্ট, বিতর্ক

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে পোস্ট, বিতর্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App