×

জাতীয়

বেইলি রোডে অগ্নিকাণ্ড

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ সদস্যের কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৯:১৬ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ সদস্যের কমিটি গঠন

ছবি: সংগৃহীত

বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে ৷ এ কমিটি ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেবেন বলেও জানানো হয়।

শনিবার (২ মার্চ) জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সব কথা জানানো হয়েছে ৷ কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, সামছুল হক দুদু, মো. ছানোয়ার হোসেন এবং মো. সাদ্দাম হোসেন (পাভেল) অংশগ্রহণ করেন।

আরো পড়ুন: কাচ্চি ভাইয়ের ম্যানেজার ও চা চুমুকের মালিকসহ চারজনের রিমান্ড মঞ্জুর

স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জানানো হয় যে, বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির কার্যক্রম চলমান রয়েছে।

বৈঠকে "আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০২৩" এর উপর বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনপূর্বক বিলটি অবিলম্বে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App