×

জাতীয়

১২ নাশকতা মামলায় জামিন পেলেন বিএনপি নেতা সালাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৬:১৭ পিএম

১২ নাশকতা মামলায় জামিন পেলেন বিএনপি নেতা সালাম

ছবি: সংগৃহীত

গেলো বছরের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন, রমনা, মতিঝিল এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় দায়েরকৃত ১২টি নাশকতার মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম।

রবিবার (৩ মার্চ) বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনাদেশ দেন।

আব্দুস সালামের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে বিএনপি নেতা আব্দুস সালামের বিরুদ্ধে রাজধানীর পল্টন, রমনা, মতিঝিল এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় নাশকতার মামলা দায়ের করা হয়। এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। 

অন্যদিকে, ২৮ অক্টোবরের ঘটনায় বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এক মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্টের একই বেঞ্চ।

এর আগে, গত সপ্তাহে হাইকোর্ট থেকে ইশরাক আরো ১২ মামলায় জামিন পেয়েছিলেন ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App