×

জাতীয়

আগামী একনেক বৈঠকে উঠবে ‘স্কুল ফিডিং প্রকল্প’ আশা প্রতিমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৯:৪৯ পিএম

আগামী একনেক বৈঠকে উঠবে ‘স্কুল ফিডিং প্রকল্প’ আশা প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে ‘স্কুল ফিডিং প্রকল্প’ উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

ঝরে পড়া রোধ, এনরোলমেন্ট ও শিশুর পুষ্টি চাহিদা পূরণে এ প্রকল্প অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়াও উপবৃত্তির অর্থ বাড়ানোর বিষয়টি আলোচনা করবেন বলে তিনি জানান। 

আরো পড়ুন: সরকারি অনুদান প্রদানের ক্ষেত্রে আরো স্বচ্ছতা নিশ্চিত করা হবে

সোমবার (৪ মার্চ) বিকেলে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘কোয়ালিটি এডুকেশন ইনসুয়েরিং টিচার্স এনগেজমেন্ট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, লার্নিং লস ও লার্নিং ঘাটতি পূরণে মন্ত্রণালয়ের কার্যক্রম দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে পাঠ্যক্রমকে ঢেলে সাজানোর পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ মডিউল সময়োপযোগী করা হয়েছে। 

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা দেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক শফিউল আজম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App